পিকলু দত্ত : জনগনের কষ্ট লাগবে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্নের হাবিবছড়ায় স্বেচ্ছায় সড়ক সংস্কার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার দরগারছড়া ব্রীজের উভয় পাশে সড়ক উচ্চতার তুলনায় অধিক নিচু ও গর্ত নিজ অর্থয়ানে সংস্কার করেন। এতে স্থানীয় লোকজনের যাতায়াতসহ যানবাহন চলাচল উপযোগী হয় সড়কটি। ফলে স্থানীয় লোকজন আনন্দিত এবং বিজিবিকে ধন্যবাদ জানায়।
একদিন দুপুরে সড়ক সংস্কারের কাজ পরির্দশনে যান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান,পিএসসি, উপ-অধিনায়ক মোহাম্মদ রুবায়াৎ কবীর ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোহাম্মদ নুরুল হুদা।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘স্থানীয় জনগনের কষ্ট লাগবে বিজিবি নিজ অর্থায়নে দরগারছড়ার একটি ব্রীজে দুই পাশে কংক্রিটের ডালাই দিয়ে সড়ক সংস্কার করা হয়েছে। এতে পথচারী, যানবাহন চলাচলের আর বাঁধা থাকবে না। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশপাশি জনগনের দূর্দিনে সব সময় পাশে থাকবে।’
