বাংলাদেশ আওয়ামী লীগের শাহপরীরদ্বীপ সাংগঠনিক ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন শাখার বর্ধিত সভা সোমবার বিকাল ৪টায় আওয়ামীলীগ কার্যালয়ে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সাধারন সম্পাদক মনির উল্লাহ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুল বশর। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহির হোসেন এম এ, সহ সভাপতি মাষ্টার জাহেদ হোসেন, যুগ্ন সম্পাদক মাহাবুব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক হাজী হাফেজ উল্লাহ, দপ্তর সম্পাদক বদিউল আলম, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক রশিদ আহমদ, সদস্য জাহেদ হোসেন কালা, পৌর আওয়ামী লীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধূরী, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম, সেন্টমার্টিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান ও গুরা মিয়া প্রমূখ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার লক্ষে মাষ্টার জাহেদ হোসেনকে আহŸায়ক, আহমদ হোসেন, ফজলুল হক মেম্বার, ছেনুয়ারা বেগম মেম্বার ও জাহেদ হোসেন জিকু কে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভাপতি সোনা আলী অনুপষ্টিত থাকায় দুঃখ প্রকাশ করা হয়।