প্রেসবিজ্ঞপ্তি :: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে স্বর্ণপদ পাওয়া কক্সবাজারেদুই কৃতি শিক্ষাথীকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৮ ফেব্রæয়ারী সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ওই সংবর্ধনা দেয়া হয়। হোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অিিতথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি।তিনি তাঁর বক্তব্যে বলেন,আজকের শিক্ষার্থীই আগামীদিনের ভবিষ্যত। শিক্ষার্থীদের আর্দশিকভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী এদেশের শিক্ষা মান বাড়িয়েছে।অতীতকে হার মানিয়ে আজ বাংলার ঘরে ঘরে এসএসসি থেকে শুরু করে অনার্স পড়–য়া শিক্ষার্থী রয়েছে।ফলে তারা অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে পবিরাবে আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি দেশের কল্যাণে অনেক অবদান রাখছে। তিনি আরও বলেন,পড়াশুনা করে ভাল মানুষ হয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখাটাই হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের কাজ।আর শিক্ষায় আলোকিত মানুষেরাই যুগযুগ ধরে বেঁচে থাকে সমাজের প্রত্যক মানুষের অন্তরে।এজন্য তিনি কঠোর পরিশ্রম করে নিজেদের কে উপযুক্ত শিক্ষায় মানুষ হতে বলেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী।
প্রধানমন্ত্রীরনিকট থেকে স্বর্ণপদ পাওয়া২০১৫ শিক্ষাবর্ষেবি.এসসি(সম্মান)শিক্ষার্থী তাসলিমাসিরাজ এবং ২০১৬ সালে বি.এসসি (সম্মান) শিক্ষার্থী হোসনে আরা কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ,অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
