ফটিকছড়িতে র‌্যাবের হাতে বিদেশী রিভলবার ও ওয়ান শুটারগানসহ ৩জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব-৭ এর একটি দল ফটিকছড়ির রোসাংগিরী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী রিভলবার ও ওয়ান শুটার গানসহ ৩জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১৭ ফেব্রæয়ারি রাত সাড়ে ৭টারদিকে র‌্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির রোসাংগিরীস্থ ফারুক চেয়ারম্যান ঘাটা (দরবার রোড) সিফাত ফার্নিচার গার্ডেন দোকানের সামনে অভিযানে যায়। এসময় পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উত্তর রোসাংগিরী কাবিলার বাড়ির মৃত আব্দুর শুক্কুরের পুত্র মোঃ জাফর ওরফে ট্যাক্সি জাফর (৪০), প্রেমপুরের কাশেম বাপের বাড়ির মোঃ আলমের পুত্র মোঃ লোকমান (৩৬) ও উত্তর রোসাংগিরীর মাষ্টার বাড়ির মৃত ইউনুছের পুত্র মোঃ মোজাহার (৩৪) কে আটক করে। পরে আসামীদের দেহ তল্লাশী করে ১টি রিভলবার, ১টি ওয়ান শুটারগান, ৬রাউন্ড গুলি এবং ২রাউন্ডখালি খোসা উদ্ধার করে। ধৃতরা হত্যা ও অপহরণ মামলার আসামী ছিল।
ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন নিশ্চিত করেন।