টেকনাফে ১০ মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে আটকের পর স্ব স্ব ক্যাম্পে ফেরত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল পর্যন্ত টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ নারী ও ৫ পুরুষ।
বাহারছড়া পুলিশ ফাঁড়ীর আইসি পরিদর্শক লিয়াকত আলী জানান, উখিয়ার বালুখালী, থাইংখালী ও পালংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা রোহিঙ্গারা দালালদের সন্ধানে রাতে এলোমেলো ঘুরাফেরা করার সময় আটক করা হয়। আটক রোহিঙ্গাদের রবিবার দুপুরে মাঝিদের মাধ্যমে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়। একই সময় ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।