হ্নীলায় পুকুরে ডুবে ৭০বছরের বৃদ্ধার মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফরিদুল আলম : হ্নীলায় পুকুরের পানিতে ডুবে ৭০বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে দাফনের প্রস্তুতি চলছে।
৯ ফেব্রæয়ারী দুপুর সোয়া ২টারদিকে উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার উত্তরের বিল এলাকার মৃত এজাহার মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৭০) পুকুরের পাড়ে রোদে বসেছিল। এক পর্যায়ে সে ঢলে পুকুরে পড়ে গেলেও নিকট কেউ না থাকায় কেউ উদ্ধার করতে পারেনি। পরে ঐ বাড়ির লোকজন ও ছেলে-মেয়েরা এসে একজন বৃদ্ধার ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে নিহত মহিলা আয়েশা বেগম নিশ্চিত হলে চারদিকে কান্নার রোল পড়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে স্থানীয় চৌকিদার-দফাদার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। এই ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে দাফনের প্রস্তুতি চলছে।