হ্নীলা-হোয়াইক্যংয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বদি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফে ২টি গ্রামীণ সড়কে ব্রিক সলিং বা এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

৭ই ফেব্রæয়ারী সকাল সাড়ে ১০টায় স্থানীয় সাংসদ শাহীন আক্তার চৌধুরীর পক্ষে সাবেক সাংসদ আলহাজ¦ আব্দুর রহমান বদি উপজেলার হোয়াইক্যং মিনা বাজারের নুরুল আলমের বাড়ি হতে শামসুল আলমের বাড়ি পর্যন্ত এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

এরপর সকাল ১১টায় হ্নীলা ক্যাপ্টেন মকবুল আহমদ সড়কের সাহাব মিয়ার বাড়ি হতে লেচুয়াপ্রাং পর্যন্ত এইচবিবি দ্বারা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০১৯-২০ইং অর্থ বছরের ৩নং উন্নয়ন প্যাকেজের আওতায় এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে মেসার্স চৌধুরী এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার হোছাইন আহমদসহ ঠিকাদারী সংস্থার লোকজন, স্থানীয় রাজনৈতিক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাবেক সাংসদ আব্দুর রহমান বদি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গিকার গ্রাম হবে শহর এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামেও শহরের মতো উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে আশ^স্থ করেন। ###