ফরিদুল আলম : টেকনাফের ঐতিহ্যবাহী রঙ্গিখালী খাদিজাতুল কোবরা(রা:)মহিলা দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ১ফেব্রুয়ারী শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের টেকনাফ প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিন টিপু। মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ফখরুল ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এবং শিক্ষক ফরিদুল আলমের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এনজিও সংস্থা কোডেকের মোঃ কামরুল ইসলাম, ফাহাদ বিন মোস্তাফা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাসান আলী পিন্টু, শিক্ষিকা বিলকিস বেগম, হোসনে আরা প্রমুখ। অনুষ্ঠানে এনজিও সংস্থা কোডেকের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের বরণ করেন শিক্ষার্থীরা। দোয়া অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সকলের মাঝে উন্নত মানের নাস্তা পরিবেশন করা হয়। #
