আজ হোয়াইক্যং নয়াবাজারের মহিয়সী নারী আলহাজ্ব নছিমা খাতুনের ১৫তম মৃত্যুবার্ষিকী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : নয়াবাজার আলহাজ্ব নছিমা-আলী-শামসুন নাহার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, রঈীখালী দারুন উলুম ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও ইসলামিক সেন্টার বোর্ড অর্ব ষ্ট্রাস্টির আজীবন সদস্য এবং বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব আলী মিয়ার সহধর্মিনী-আলহাজ্ব নছিমা খাতুনের ১৫তম মৃত্যু বার্ষিকী আজ ৩০জানুয়ারি। তিনি ২০০৫সনের ৩০জানুয়ারি, ১৯ জিলহজ্ব ১৪২৫ হিজরী, ১৭মাঘ ১৪১১ বাংলা।

রোজ রবিবার বেলা ১১টায় ৭০বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাদে আছর বাহরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে সিকদারিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পুর্ন হয়। গভীর শ্রদ্ধা ও ভালবাসায় আমরা স্বরণ করছি মহিয়সী এই নারীকে। আজ তাঁর ১৫তম মৃত্যু বার্ষিকীতে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর অভাব অনুভব করছি।

আত্বীয়, স্বজন, পরিচিতজন এবং শুভাকাংখীদের কাছে বিনিত অনুরোধ তারা যেন তার জন্য প্রার্থনায় স্মরণ করে দোয়া করেন।
তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার ও আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশন । নয়াবাজার পশ্চিম সাতঘড়িয়া পাড়াসহ আলী মন্জিল কুরাইশি নিজ বাস ভবনে তাঁর ঈসালে সওয়াবের উদ্দেশ্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আজকের এইদিনে তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর নাতি আলহাজ্ব নছিমা -আলী- শামসুননাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামস মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন।