হ্নীলার রফিক মুন্সীর মায়ের ইন্তেকাল ; বাদে জোহর দারুস সুন্নায় জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলার রফিক মুন্সীর মা ইন্তেকাল করেছে। বাদে জোহর দারুস সুন্নাহ মাদ্রাসায় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হবে।

গতকাল ১০ জানুয়ারী রাত ১০টায় উপজেলার হ্নীলা লেচুয়াপ্রাংয়ের ঐতিহ্যবাহী মরহুম আবুল হোছনের সহধর্মিনী আমিনা খাতুন (৮৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহে…রাজিউন) । মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৩মেয়ে, অসংখ্য নাত-নাতিনী ও আত্নীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। এলাকার এই প্রবীণার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
১১ জানুয়ারী বাদে জোহর হ্নীলা আল জামিয়া দারুস সুৃন্নাহ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে।

লেচুয়াপ্রাং এলাকার সমাজ সর্দার রফিকুল ইসলাম মুন্সীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।