বার্তা পরিবেশক : টেকনাফে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ অর্জণ করেছে মেধাবী ছাত্র শামীম উদ্দিন।
সে টেকনাফ পৌরসভা ইকরা কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে এই সাফল্য অর্জন করেছে। শামীম উদ্দিন টেকনাফ পৌর ছাত্রলীগের (সভাপতি) ও তরুণ সংবাদকর্মী মোঃ শাহীনের একমাত্র ছোট ভাই।
শামীম উদ্দিন বলেন, তার এই সাফল্যের পেছনে মা-বাবা, বড় ভাই সহ প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান রয়েছে। তাদের কারনেই জিপিএ-৫ পাওয়া সম্ভব হয়েছে বলে জানায় শামীম। ভালো ভাবে যেন লেখাপড়া শেষ করতে পারে সে জন্য শামীম উদ্দিন সকলের দোয়া কামনা করেছেন।
