জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বান্দরবান জেলার ১২টি পদে ৭ ক্যাটাগরিতে সেরা লামা উপজেলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর বান্দরবান জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টিত প্রতিযোগিতায় মোট ১২টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়। এবার বান্দরবানের জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ১২টি ক্যাটাগরির মধ্যে লামা উপজেলা ৭টিতে শ্রেষ্ঠত্ব লাভ করেছে।
জেলা পর্যায়ে লামা উপজেলা হতে শ্রেষ্ঠ নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলেন মো.মোস্তফা জামাল শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, নূর-এ জান্নাত রুমি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জসীম উদ্দিন (চেয়ারম্যান আজিজনগর) শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, এসএম মিছবাহ উল হক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, রতন বড়ুয়া শ্রেষ্ঠ কর্মচারী (প্রাথমিক শিক্ষা প্রশাসন), মো. ইউনুছ চৌধুরী শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছেন মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ।##