কলম সাহিত্য সংসদ সিলেট বিভাগীয় সম্মেলন শেষে ফিরলেন টেকনাফের কৃতি সন্তান কবি আবুল হোছাইন হেলালী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : টেকনাফের প্রকৃতি ও মানবপ্রেমী কবি আবুল হোছাইন হেলালী কলম সাহিত্য সংসদ সিলেট বিভাগীয় সম্মেলন শেষে সুস্থ এবং স্বাভাবিকভাবে এলাকায় ফিরে এসেছেন। এজন্য তিনি শুভাকাংখী ও সহকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত ২০ডিসেম্বর সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে
আলোচনা সভা বিশিষ্ট শিক্ষাবিদ লেখক, গবেষক ও সিলেট হেরিটেজ-এর প্রতিষ্ঠাতা রেহানা খানম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কলম সাহিত্য সংসদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি গীতিকবি সাইয়িদ শাহীনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসবে কবি কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার ডাইরেক্টর কবি অধ্যাপক এম এ হান্নান, কেমুসাসের সহসভাপতি গল্পকার সেলিম আউয়াল, মাসিক আল ইসলাহ সম্পাদক এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, সাহিত্য সমালোকচক কবি বাছিত ইবনে হাবীব বক্তব্য রাখেন।
ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, দুনিয়ার যত পরিবর্তন হয়েছে সব হয়েছে কলমের মাধ্যমে। কলম সৃষ্টি করে, কলমের রয়েছে অপার সম্ভাবনা। এজন্যে কলমের ধারক লেখকদেরকে সমাজ ও দেশকে দিক নির্দেশনা দিতে হবে। মানুষের কল্যাণে আমাদেরকে লিখতে হবে, কাজ করতে হবে। তাহলে নিজেদের এবং সমাজের উন্নতি সাধিত হবে। আর সাহিত্যিকরাই পারেন সুন্দর একটি সমাজ ও দেশ উপহার দিতে।
দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি প্রভাষক ইশরাক জাহান জেলি, জিয়াউল হক জিয়া, মোহাব্বত হোসেন খান, এস এম জাহাঙ্গীর হাসান, শহিদুল ইসলাম ফকির, কায়েদে আজম চৌধুরী, আবুল হোসাইন হেলালী, করুণা আচার্য, আব্দুল মান্নান, ইউনুস ইবনে জয়নাল, সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বীথি। কবিতা পাঠে অংশ নেন, কবি আমিনা শহিদ চৌধুরী মান্না, আহসান হাবীব রাফাত, লাহিন নাহিয়ান, কুবাদ বখত চৌধুরী রুবেল। কলম সাহিত্য সংসদ লন্ডনের প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম হাবীবি’র লিখিত বক্তব্য পাঠ করেন মো: রাহাত উল্লাহ।
প্রধান আলোচকের বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, লেখকদের সামাজিক দায় অনেক বেশি। সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিতে প্রয়োজন সুন্দর চিন্তা চেতনা মননশীল মানুষের। সাহিত্যিকদের বিনয়ী ও মানবিক দৃষ্টিভঙ্গী হতে হবে। আমাদের হৃদয়কে বড় করতে হবে। কবিতা প্রেম থাকতে হবে। মৃত্যু আগ পর্যন্ত কলমকে ধরে রাখতে হবে। তবে সংগঠনের কাজের আড়ালে সাহিত্যকে হারাাবেন না। কলম সাহিত্য সংসদ লন্ডন-এর সিলেট বিভাগীয় সম্মেলন ২০১৯-এ প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কবি সৈয়দ আলী আহমদ বলেন, সাহিত্যচর্চা আমাদেরকে সমৃদ্ধ করে। সিলেটে যারা সাহিত্যচর্চা করি সুন্দর, সৎ আর আনন্দের জন্য করি। এটি জীবিকার জন্য নয়। একজন ব্যক্তির কাছে দেশ চায় সাহস ও সততা। সাহস ও সত্য কথা বলার জন্য কবিদেরকে সাহসী হতে হবে। লেখকদেরকে সত্য সুন্দরের সাধনা করতে হবে। লেখক রেহানা খানম রহমান একজন গুনী লেখক। তার লেখায় ও মননে দেশ, সমাজের কথা ফুটে ওঠে।
সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ লেখক, গবেষক ও সিলেট হেরিটেজ এর প্রতিষ্ঠাতা রেহানা খানম রহমান বলেন, সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করতে লেখকদেরকে কলমের মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কলমের মাধ্যমে আমাদেরকে জেগে ওঠতে হবে এবং আমাদের সকলকে মানব কল্যাণে কাজ করতে হবে। আজকে যারা এই সম্মেলনে যোগ দিতে সিলেটের বাইরে থেকে এসেছেন তাদের সকলের প্রতি আমার অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই সম্মেলন শেষে গত ২২ডিসেম্বর টেকনাফের এই প্রতিভাবান কবি মোহাম্মদ আবুল হোছাইন হেলালী সুস্থ ও স্বাছন্দে টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়ার স্বজনদের মধ্যে ফিরে আসেন। এইজন্য তিনি সারা-হাবীব ট্রাস্ট লন্ডনের প্রতিষ্ঠাতা জ্ঞান তাপস ও শব্দ স্বজন কলম সাহিত্য সংসদ লন্ডনের মান্যবর পরিচালক প্রফেসর নজরুল হাবিবী, বন্ধু-বান্ধব ও শুভাকাংখীসহ সকলের নিকট বিশেষভাবে কৃতজ্ঞ।