সাবেক সংসদ সদস্য মাহমুদুল করিম চৌধুরীর স্বরণে জেলা বিএনপির দোয়া মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপির ভাইস-চেয়ারম্যান, কক্সবাজার জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল করিম চৌধুরীর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার বিকাল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উক্ত দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবদুল মাবুদ, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল কাশেম, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ ইফনুছ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন মনির, জেলা মৎস্যজীবি দলের আহŸায়ক ছালামত উল্লাহ, সদস্য সচিব মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল হামিদ খান প্রমুখসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহমুদুল করিম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।