বঙ্গোপসাগরে র‍্যাব এর অভিযান ১ লাখ ইয়াবাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

পিকলু দত্ত, টেকনাফ :

কক্সবাজারে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ও একটি মাছ ধরার নৌকাসহ পটিয়ার সৈয়দ আমিন ও কক্সবাজার শহরের ফিসারী ঘাট এলাকায় বসবাসকারী রোহিঙ্গা মৃত ইউনুসের পুত্র খায়রুল আমিনকে আটক করেছে র‍্যাব – ১৫।

৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব – ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মো. শেখ সাদী।