নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে সংঘবদ্ধ ডাকাত দলের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত-১ : আহত-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নয়াপাড়া শরণার্থী ক্যাম্প এলাকায় সংঘবদ্ধ পাহাড়ে অবস্থানরত ডাকাত দলের আকস্মিক হামলা এবং এলোপাতাড়ি গুলিবর্ষণে অজ্ঞাত এক ডাকাত নিহত এবং দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ৭ডিসেম্বর রাত পৌনে ৯টারদিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ বøক সংলগ্ন পাহাড় হতে নেমে আসা একদল স্বশস্ত্র ডাকাত এলোপাতাড়ি হামলা এবং গুলিবর্ষণ করলে এইচ ব্লকের এমআরসি নং-০৪৪০৮, ৬২৭নং শেডের ৮নং রোমে বাসিন্দা হাফেজ আহমদের পুত্র মোঃ রশিদ (১৩), এমআরসি নং-৪৬০৪৩, ৬৭৭নং শেডের ১নং রোমের বাসিন্দা মৃত ছৈয়দ হোছন প্রকাশ লাল বুইজ্জার পুত্র শামসুল আলম (৩২) ও অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। গোলাগুলি থেমে যাওয়ার পর রোহিঙ্গা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে মৃত পায় এবং মোঃ রশিদ ও শামসুল আলমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান হতে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে নিহত ব্যক্তির তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে অনেকে ধারণা করছেন নিহত ডাকাত সদস্য হামলাকারী গ্রুপের হতে পারে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল হাসান জানান, উক্ত ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে এবং মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ##