টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সীমান্ত জনপদ টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪৪ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ দুই মাদক পাচারকারীতে আটক করেছে।
সুত্র জানায়, ২ ডিসেম্বর দুপুর ১টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (পিএসসি) সংবাদ সম্মেলনে জানান, ভোরে টেকনাফের হোয়াইক্ষ্যং বিওপির বিশেষ টহল দল পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত হোসন আলীর পুত্র মোঃ আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির পেছনে পলিথিনে মোড়ানো ৪০হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক ও ইয়াবা কারবারী আব্দুল মজিদ (৩৯) কে আটক করে।
অপরদিকে গত ১লা ডিসেম্বর রাতে হ্নীলা বিওপির একটি টহল দল মৌলভী বাজার নতুন ব্রীজ এলাকা হতে সন্দেহভাজন ফরিদ পুর নগরকান্দা এলাকার মনির প্রকাশ লিটনের স্ত্রী আছমা বেগম(২৩) কে আটক করার পর তার শরীর এক্সরে করে পেটের ভেতর হতে ৩হাজার ৯শত ৫০পিস ইয়াবা উদ্ধার করে।
তিনি আরো বলেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা সব সময় সজাগ রয়েছে। পাশাপাশি যে সমস্ত অপরাধীরা এখনো মাদক কারবারে জড়িত তাদের আইনের আওয়াতাই নিয়ে আসতে বিজিবির মাদক বিরোধী এই অভিযান অব্যহত থাকবে। এই ব্যাপারে স্থানীয়রা বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করলে এই অভিযান আরো সফল হবে বলে তিনি মত প্রকাশ করেন।