হোয়াইক্যংয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমের শোক সভা ও দোয়া মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমের ইছাইলে সওয়াবের উদ্দেশ্যে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
২৬ নভেম্বর সকাল দশ টায় হোয়াইক্যং বাজারস্থ চৌধুরী মার্কেটে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও আর্থিক অনুদান প্রদানের মধ্য দিয়ে এ শোক সভা করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হারুনর রশিদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দু রহিম লালু। সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের পরিচালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলম শাহ, ২ ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাজী সৈয়দ আকবর, সরওয়ার আলম, আব্দুল মান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী আজগর, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল মন্জুর, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়াদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াসিম, ছাত্রলীগ নেতা হাশেমুর রেজা প্রমূখ।
বক্তারা বলেন, প্রয়াত আলম একজন সজ্জন ও নির্লোভ ব্যক্তি ছিলেন। সাদামাটা জীবন যাপন করে জীবন পার করেন। ৬৯/৭০ সালের দিকে ছাত্র রাজনীতি করতেন। তখন থেকে খেয়ে না খেয়ে আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তারঁ পরিবারে স্ত্রী ও ৫ ছেলে মেয়ে রয়েছে। আলমের পরিবারকে পূনর্বাসন করতে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের সু দৃষ্টি কামন করেন বক্তারা।
সভার এক পর্যায়ের আলমের ছেলে মেয়ের হাতে একটি চেক তুলে দেয়া হয়। সভা শেষে মোনাজাত পরিবেশন করেন ধর্ম বিষয়ক সম্পাদক মৌঃ আয়ূব আলী। আলোচনা সভার আগে খতমে কোরআন ও দোয়া মাহফিল করা হয়।