মোঃ আলমগীর,টেকনাফ ::
টেকনাফ পৌর আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৩ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় টেকনাফ পৌরসভার ইসলামাবাদের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে ওয়ার্ড সভাপতি ছৈয়দুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও কক্সবাজার-৪ উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহির হোসেন এমএ, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি সাংবাদিক নুরুল করিম রাসেল, যুগ্ন সম্পাদক মোঃ ইউছুপ ভুট্টো,যুগ্ন সম্পাদক সাবেক ছাত্র নেতা নুরুল হক, সরোয়ার আলম, কাউন্সিলর হোছাইন আহমদ প্রমূখ। সম্মেলন উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ ইউসুপ মনো। প্রধান বক্তা পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, সারাদেশে
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এরই ধারাবাহিকতায় টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজম পার্কে হাজার কোটি টাকার উন্নয়ন সাধিত হচ্ছে। শিগগিরই সীমান্ত সড়কের কাজ শুরু হতে যাচ্ছে। টেকনাফ-কক্সবাজার সড়ক চার লেনে উন্নীতের কাজ চলছে। কাজেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আন্তে হবে। তাই পরিচ্ছন্ন ও প্রকৃত আওয়ামীলীগ পরিবারের ক্লিন ইমেজের দলের জন্য নিবেদিত কর্মীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।
পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সকল বৈষম্য ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।
পড়ে দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে ছৈয়দুর রহমান সভাপতি ও ফরিদ আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে আগামী তিন বছরের জন্য অনুমোদন প্রদান করেন সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্ধ।
