মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় দীর্ঘদিন ধরে বসত-বাড়ির জমি বিরোধের জেরধরে স্বশস্ত্র হামলায় আহত পিতা ও কলেজ ছাত্র গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছে।
৩নভেম্বর বিকালে কক্সবাজারের একটি হাসপাতালে তাদের সরেজমিনে দেখতে গিয়ে অজ্ঞান অবস্থায় হ্নীলা পশ্চিম লেদার মৃত আব্দুল বারীর পুত্র নুরুন্নবী ও তার কলেজ পড়–য়া ছেলে আব্দু শুক্কুর (২২) চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের নিকট জানতে চাইলে আব্দু শুক্কুরের অবস্থা এখনো আশংকামুক্ত নন বলে মনে করেন। এদিকে প্রকাশ্য দিবালোকে এই ন্যাক্কারজনক হামলার পরও হামলাকারীরা বহাল তবিয়তে থাকায় স্থানীয় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য,গত ২নভেম্বর দুপুর দেড়টারদিকে হ্নীলা পশ্চিম লেদার মৃত আব্দুল বারীর পুত্র নুরুন্নবীর বসত-বাড়িতে গিয়ে পরিকল্পিতভাবে প্রতিবেশী মৃত আমিন উল্লাহর পুত্র আবুল কালাম ও ছৈয়দ আলম, তাদের বোন জামাই ফরিদ আলম, তাদের ছেলেরা, ভাড়াটেসহ ১৫/২০জনের একটি স্বশস্ত্র গ্রুপ দেশীয় অস্ত্র, দা-কিরিচ,খন্তি এবং লাঠিসোটা নিয়ে অর্তকিতভাবে হামলা চালিয়ে নুরনবী ও স্ত্রী নুর নাহারকে লাঠি ও ছুরিকাঘাত করে, ছেলে টেকনাফ ডিগ্রী কলেজের মানবিক বিভাগের ছাত্র আব্দু শুক্কুর (২২) ও মোঃ রিদুওয়ান (১২) কে দা দিয়ে মাথায় কোপায়,যুবতি মেয়ে ইয়াছমিন (২০) বেদম প্রহার করে গুরুতর আহত এবং রক্তাক্ত করে ফেলে চলে যায়।
এলাকার লোকজন এই ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে। ###
