আজিজ উল্লাহ : বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন বিরোধী শুদ্ধি অভিযানে যেখানে পুরো দেশের দুনীর্তিগ্রস্তরা আতংকে সেখানে বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগে মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার ন্যায় কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ (বিপিএম) এর নেতৃত্বে কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং এর জেলা কমিটিতে কক্সবাজার জেলা যুবলীগের সম্মানিত সভাপতি, কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের উপদেষ্টা মন্ডলী সদস্য ও টেকনাফ উপজেলার স্বনামধন্য এডভোকেট পরিবারের গর্বিত সুযোগ্য সন্তান সোহেল আহমদ বাহাদুরকে জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক পদে মনোনীত করে সম্মানিত করার জন্য সরকার ও জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে গত-২৮/১০/২০১৯ইংরেজী তারিখ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের পক্ষ থেকে সোহেল আহমদ বাহাদুরকে উষ্ণ অভিনন্দন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের পক্ষে কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ সিরাজুল কবির, ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আবু মুসা মুহাম্মদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (এনজিও কর্মকর্তা), সহ-সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক আলি আহমদ (ব্যাংক কর্মকর্তা), মিডিয়া ও প্রচার সম্পাদক আব্দুর রহমান হাশেমী (সমাজ সংগঠক) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচিত পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক এডঃ আরিফুল মোস্তাফা, আবছার কামাল, মুজিবুর রহমান, সরওয়ার কামাল প্রমূখ।
