নিজস্ব প্রতিবেদক:-কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এল,এ) শাখায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত টেকনাফ বাহার ছড়া উত্তর শিলখালীর দালাল ও ভূমি দস্যু আমান উল্লাহকে ১ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায় ,মঙ্গলবার ১৫ অক্টোবর বিকাল ৩.০০ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধর এর নেতৃত্বে এল,এ শাখায় অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারী কর্মচারীকে সরকারী কাজে বাঁধা প্রদান করার অভিযোগ প্রমাণে তাৎক্ষনিকভাবে তাকে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।আমান উল্লাহ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার শফিকুল ইসলামের পুত্র আমান উল্লাহ বলে জানা গেছে।
আমান উল্লাহ এলাকায় একটি আতংকের নাম,সেই শুধু দালালি নয় এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ পাওয়া গেছে,জাদুটোনা করে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে।ভূয়া দলিল দেখিয়ে গরীব ও এতিম মানুষের জায়গা সম্পদ দখল করা তার পেশা। এই রকম একই এলাকার মৃত আহমাদুল হকের ৬০ কড়া জমি জোরপূর্বক দখল করে রেখেছে বলে অভিযোগ করেছে তার কন্যা রেহেনা। ভূমি দস্যুসহ এমন অপকর্মম নেই যা সেই করে না। এলাকায় তাকে সবাই মাদক সম্রাট বলেও জানে।এলাকা সূত্রে নাম প্রকাশ না করার শর্তে একজন সচেতন ব্যক্তি জানিয়েছেন, আমান উল্লাহ কয়েক বছর আগে সৌদি আরব থেকে খালি হাতে এসে এলাকায় টমটম চালাতো,হুট করে আলাদীনের চেরাগের মত কোটিপতি বনে গিয়েছে।অবৈধ আয়ের উৎস বের করে বিচারের মুখোমুখি করে করতেও দাবি জানান তিনি।আমান উল্লাহ’র এক মাদক পার্টানার বন্দুক যুদ্ধের মামলা খেয়ে দেশ থেকে পালি গেলেও প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকা সূত্রে এমন তথ্য পাওয়া যায়।
