আজ দেশের ২৪ উপজেলা ইউপি ও পৌরসভায় ভোটগ্রহণ চলছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দেশের আটটি উপজেলা পরিষদ, দুইটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু এই ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান জানান, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। এ ছাড়া তিনটি ইউনিয়ন পরিষদ, দুটি পৌরসভা ও একটি ওয়ার্ডেও ভোট নেওয়া হচ্ছে ইভিএমে।

গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।