হ্নীলা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন : মাষ্টার হেলাল উদ্দিন সভাপতি ও মীর কাশেম সওদাগর সাধারণ সম্পাদক নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে মাষ্টার হেলাল উদ্দিন সভাপতি ও মীর কাশেম সওদাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
১৩ অক্টোবর বিকাল ৩টায় হ্নীলা রঙ্গিখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষ্যে এক সভা আওয়ামী লীগ নেতা মাষ্টার হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা মুফিজুর রহমান কাজলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার খলিলুর রহমান। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য রশিদ আহমদ,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাফর আলম সাদেক। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল হোছন, হ্নীলা ৩নং আওয়ামী লীগ নেতা মৌলানা শাকের আহমদ, বশির আহমদ মেম্বার, মোস্তাক আহমদ সাকি, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মাহবুর রহমান মাবু, মৌলভী আবু ছৈয়দ প্রমুখ। সম্মেলন শেষে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে মাষ্টার হেলাল উদ্দিন (৮৬) ভোট পেয়ে ১ম এবং নিকটতম প্রতিদ্বন্দি ঠান্ডা মিয়া (৩১) ভোট পেয়ে ২য় এবং গোরা মিয়া (২৯) ভোট পেয়ে ৩য় হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মীর কাশেম সওদাগর (১শ ২৯) ভোট পেয়ে ১ম, শামসুদ্দিন কাদের (১৮) ভোট পেয়ে ২য় হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মাষ্টার হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মীর কাশেম সওদাগর মূল্যবান রায় দিয়ে তাদের নির্বাচিত করার জন্য সকল কাউন্সিলরসহ অত্র ওয়ার্ডের আওয়ামী পরিবারের সবাইকে অভিনন্দন জানিয়ে কাউন্সিলে উপস্থিত নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।