হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ শিক্ষার্থীদের ৪দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নুরুল হোছাইন ভূট্টো : হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের গুণগত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ইংরেজী, বাংলা ও আইসিটি বিষয়ে ৪দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
১২ অক্টোবর বিকালে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ হলরোমে কর্মশালার সমাপনী অনুষ্ঠান মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের গভর্নিং বডি সভাপতি ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ ফরিদ উদ্দিন আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ,ন,ম তৌহিদুল মাশেক তৌহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের ডেপুটি কমিশনার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ২৭নং রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ মোঃ আরিফুজ্জামান। ট্রাস্টির পক্ষে বক্তব্য রাখেন মোঃ রিদুওয়ানুল হক,অধ্যাপক জহির আহমদ,কায়সার উদ্দিন, চট্টগ্রাম সীতাকুন্ড কলেজের আইসিটি প্রশিক্ষক মোস্তফা কামাল,চট্টগ্রাম সরকারী হাজী মুহাম্মদ মহসীন কলেজের প্রশিক্ষক মহি মুহাম্মদ প্রমুখ। এছাড়া ট্রাস্টির মধ্যে উপস্থিত ছিলেন মুঃ জসিম উদ্দিন আহমদ, মোহাম্মাদ ইব্রাহীম খলিল, হাজ্বী এমদাদুল্লাহ, আবুল কালাম, নূরুল হোছাইন ভূট্টো, কলেজ প্রভাষকদের মধ্যে উপস্থিত ছিলেন কায়সার রশিদ, শাহাব উদ্দিন, আমিরুন নেছা খুকী, রাবেয়া বিন্তে বাদশাহ, মুহাম্মদ হোছাইন কুতুবী ও রেজওয়ান আল ইমরান, কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এহছান উদ্দিন।
জ্ঞানকে সম্পৃক্ত কর ও সংস্কৃতিকে বদলে দাও এই শ্লোগানের ভিত্তিতে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে গত ৯, ১০, ১১ ও ১২ অক্টোবর পর্যন্ত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের গুণগত শিক্ষার মান উন্নয়নের জন্য ৪দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের গভর্নিং বডি সভাপতি ও ট্রস্টিবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ ফরিদ উদ্দিন আহামেদ। কর্মশালায় ইংরেজী, বাংলা ও আইসিটি বিষয়ে আগত বিশেষজ্ঞ শিক্ষকদের দিয়ে ৪ দিন ব্যাপী কর্মশালা পরিচালিত হয়। বর্তমান শিক্ষা পদ্ধতি তথ্য-প্রযুক্তি ও সৃজনশীলতার অপূর্ব সমন্বয়ে উৎকর্ষতার দাবিদার। শিক্ষা পদ্ধতির পরিবর্তন ও যুগের চাহিদা উপলব্দি করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির সাথে কর্মশালার সমন্বয় করা হয়েছে। তাই একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজী, বাংলা ও আইসিটি বিষয়ে গুণগত মানের শিক্ষা সমাদৃত এবং উক্ত বিষয়ে বিশেষজ্ঞ পর্ষদ কর্তৃক উদ্ভাবিত মৌলিক প্রশিক্ষণ পদ্ধতি একটি পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক কর্মশালা। এই কর্মশালার মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়ন, গুণগত শিক্ষার মান ও শিক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করা যাবে। বাংল, ইংরেজী ও আইসিটি বিষয়গুলো অনেক বিস্তৃত এবং পরিবর্তনশীল। প্রতিনিয়তই এই বিষয়গুলোর ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন সাধিত হচ্ছে। এই উন্নয়নের গতির সাথে তাল রাখার জন্য প্রতি বছরই এই কর্মশালার প্রয়োজনীয় পরিবর্তন কিংবা আপডেট করা হচ্ছে যাতে শিক্ষার্থীরাও লেটেস্ট জ্ঞান অর্জন করতে পারে।