টেকনাফ টুডে ডেস্ক :
কক্সবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সম্মাননা পেয়েছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা।
রবিবার ২৯ সেপ্টেম্বর সকালে জেলা পুলিশ লাইনে অপরাধ ও মাসিক কল্যান সভায় থানা পর্যায়ে সর্বোচ্চ মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাফল্যজনক ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসন বিপিএম আনুষ্ঠানিকভাবে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহাকে সম্মাননা প্রদান করেন। এতে জেলার সহকারী পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সম্মাননা পাওয়ায় টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা কক্সবাজারের স্বনামধন্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম, সহকারী পুলিশ সুপার(প্রশাসন) ইকবাল হোসেন সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরো বেশি সাফল্য অর্জনে কাজ করতে সবার সহযোগি কামনা করেন তিনি।
