বিশেষ প্রতিবেদক, টেকনাফ :
টেকনাফে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রাদুভার বৃদ্ধি পেয়েছে । মঙ্গলবার সকাল ১১ টায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রতিবেদক পরিদর্শনে গেলে অন্ত ও বর্হির বিভাগে ডায়রিয়া, নিউমুনিয়াসহ বিভিন্ন রোগে নারী, পুরুষ হাসপাতালের টিকেট কাউন্টারে দীর্ঘ লাইনে টিকেটের জন্য অপেক্ষা করছে।
অন্ত বিভাগে ডায়রিয়া ও নিউমুনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিটে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে। এর মধ্যে প্রায় শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়া দক্ষিণ লেঙ্গুর বিলের ফিরোজ মিয়ার ৫ বছরের শিশু আব্দুর রহমান, হ্নীলার আবুল হাশেমের ৮ বছরের শিশু শাহীদ উল্লাহ, সাবরাং এর আপনের ৪ বছরের শিশু রিয়া শর্মা, সর্দার হোসেনের ১০ বছরের সন্তান আপিয়া ও হোসেন আহমদের ১৭ বছরের সন্তান আকিলা। প্রচন্ড গরম বিশুদ্ধ খাবার ও ঠান্ডার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভার ঘটেছে।
উল্লেখ্য টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ডাক্তারের মধ্যে মাত্র চারজন ডাক্তার কর্মস্থলে রোগীদের সেবা দিচ্ছেন। বাকি ডাক্তারদের মধ্যে কেউ ছুটিতে এবং কেউ রাত্রীকালীন দায়িত্বে থাকেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন বড়ুয়া জানান, ডায়রিয়া-নিউমোনিয়ার প্রাদুর্ভাব অত্যধিক বৃদ্ধি পায়নি। ডায়রিয়া-নিউমোনিয়া রোগী ভর্তী ও আউটডোর চিকিৎসার হার স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন তিনি।
