হোয়াইক্যংয়ে ইয়াবা ও সিএনজিসহ চালক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সাদ্দাম হোসাইন,হ্নীলা।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও সিএনজিসহ এক চালককে আটক করে থানায় সোর্পদ করেছে।
সুত্র জানায়-১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি জামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ হতে কক্সবাজারগামী নাম্বার বিহীন অনটেস্ট সিএনজি (কক্সবাজার-থ-১১-….) গতিরোধ করে তল্লাশী চালিয়ে পেছনের সীট হতে একটি ইয়াবার পুটলাসহ হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়াপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে শাহাব উদ্দিন (২৫) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের উপস্থিতিতে গণনা করে ১৪ লক্ষ ৫৮হাজার টাকা মূল্যমানের ৪হাজার ৮শ ৬০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারার মামলায় আদালতে প্রেরণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা নিশ্চিত করেন।