সরকার সুন্দরবনের ১০ কিলোমিটারে কারখানা স্থাপনে বাধা দিতে পারবে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সুন্দরবন এলাকার ১০ কিলোমিটারের (ক্রিটিক্যাল জোন) মধ্যে যেকোনো শিল্প কারখানা স্থাপনে সরকার বাধা দিতে পারবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে সুন্দরবন সংরক্ষণ, সুরক্ষা ও আইনগত সব পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত সরকারের বলেও জানানো হয়েছে।

হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এগুলোসহ বেশকিছু পর্যবেক্ষণ দিয়ে রায় ঘোষণা করেছেন।

আদালতে আজ (মঙ্গলবার) রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ।