টেকনাফ ইউএনওকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন ও নবাগত এসিল্যান্ডকে বরণ করে নিলেন টেসাস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসারের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে নবাগত এসিল্যান্ডকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিলেন টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস) প্রতিনিধি দল।
১৯ আগষ্ট সন্ধ্যায় টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)’র সভাপতি ও কবি মুহাম্মদ ছলাহ উদ্দিন এবং যুগ্নসম্পাদক জসিম উদ্দিন টিপুর নেতৃত্বে টেসাস প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘায়ু কামনা করেন। সৌজন্য স্বাক্ষাত এবং মতবিনিময়ে মিলিত হয়। তিনি জন্মদিনের ফুলেল শুভেচ্ছার জবাবে টেসাসের প্রতি ধন্যবাদ জানান।
এরপর সাম্প্রতিক সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করা আবুল মনসুরকে টেসাসের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
কর্মকর্তাদ্বয় সাংবাদিক প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে টেকনাফের মাদক,পাহাড়ী ডাকাত ও অপহরণকারী চক্র এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় উন্নয়ন সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন। #