নিহত বশরের ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি : টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে আবুল বশর (৪৯) নামে এক ব্যক্তিকে নিজ বাড়ী থেকে তুলে নিয়ে হত্যা করেছে বলে দাবী করেছে তার পরিবার।
ঘটনাটি ঘটেছে রবিবার (১১ আগস্ট) ভোররাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীর পাড়া এলাকায়। নিহত বশর একই এলাকার মৃত ফয়েজুর রহমানের ছেলে।
নিহতের পরিবার দাবী করেছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে।
নিহত আবুল বশরের স্ত্রী শামসুন নাহার জানিয়েছেন, ১৫ থেকে ২০ জনের দল ঘরের দরজা ভেঙ্গে তার স্বামীকে তুলে নিয়ে গলা টিপে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।
এসময় থানায় খবর দেওয়া হলে উপ পরিদর্শক স্বপনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ভোরে পার্শ্ববর্তী চাষাবাদের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের পর রবিবার সন্ধায় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
শামসুন নাহার আরো জানান, স্বামীকে তুলে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে তাকেও মারধর করে ও দাড়ালো দা দিয়ে কুপিয়ে আহত করে। তিনি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জমিজমার বিরোধ নিয়ে দীর্ঘদিনের এ শত্রুতা বলে জানান তিনি। এঘটনায় রবিবার রাতে একই এলাকার আজিজুর রহমানের ছেলে আব্দুল হামিদ কে প্রধান আসামী করে অন্যান্যদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান তিনি ।
এব্যাপারে এব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।

ধান ক্ষেতের পানিতে এভাবেই পড়ে ছিল বশরের লাশ
এব্যাপারে অভিযুক্ত হামিদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে যথাযথভাবে তুলে ধরা হবে
