সামী জাবেদ, টেকনাফ :
নিষেধাজ্ঞা ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ৭দিন বন্ধ থাকার পর ফের মিয়ানমার পশু আমদানী শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ১০০ পশু বোঝাই একটি ট্রলার শাহপরীরদ্বীপ করিডোরে ভিড়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার আসা পশু গুলোর আমদানীকারক টেকনাফ সদর ইউপি মেম্বার ব্যবসায়ী আবু সৈয়দ। তিনি এ প্রতিবেদককে সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার জেলা আইন শৃংখলা সভায় মিয়ানমারের পশু আমদানীর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে আবারো পশু আমদানী শুরু হয়। নিষেধাজ্ঞা ও দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে মাঝখানে ৭দিন পশু আমদানী বন্ধ ছিল।
করিডোরের অপর আমদানীকারক শহীদুল ইসলাম জানান, আবহাওয়া ভালো থাকলে আগামী ৩দিনে মিয়ানমার থেকে অন্তত ৬-৭ হাজার পশু আমদানী হতে পারে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে ঈদ উল আযহা উপলক্ষ্যে মিয়ানমার হতে ১০ হাজারের বেশী পশু আমদানী করা হয় শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোর দিয়ে। যার বিপরীতে ৫০লাখ টাকার বেশী রাজস্ব আয় করে সরকার। এদিকে মিয়ানমার পশু আমদানীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে এর নেবিবাচক প্রভাব পড়ে। পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে স্বস্থি ফিরে।
