সুপার ফখরুলের উপর হামলাকারী কথিত জামায়াত নেতা কলিমুল্লাহ এখনো অধরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক :: টেকনাফের রঙ্গিখালী খাদিজাতুল কোবরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসার সুপার ফখরুল ইসলাম ফারুকীর উপর হামলাকারী কথিত জামায়াত ক্যাডার কলিমুল্লাহ এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন। ঘটনার তিন পার হলেও রহস্যজনক কারণে হামলাকারী এখনো আটক না হওয়ায় পুরো উপজেলার শিক্ষক,অভিভাবক এবং ছাত্র সমাজের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বরঞ্চ হামলাকারী কলিমুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টো হাকাবকা অব্যাহত রেখেছেন বল জানাগেছে। সুপারের হাত ভেঙ্গে দিয়েও বর্বর কলিমুল্লাহ নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে জানাগেছে। এদিকে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হামলার শিকার মাদ্রাসার সুপার। তিনি দিনদুপুরে সংঘটিত ন্যাক্কারজনক ঘটনাটি ভিন্নখাতে প্রাবাহিত না করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। টেকনাফের প্রতিষ্টান প্রধানসহ সচেতন অভিভাবকরা হামলাকারী জামায়াত নেতা কলিমুল্লাহকে অবিলম্বে দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন। অন্যথায় তাঁরা বড় ধরণের কর্মসুচী ডাক দিতে বাধ্য হবেন।
উক্ত বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান বলেন, একজন মানুষ গড়ার কারিগর মাদ্রাসা সুপারের উপর হামলা বড়ই লজ্জ্বাজনক। তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।