ফরিদুল আলম : জাতীয় দৈনিক ইত্তেফাক,আজকের দেশ বিদেশ পত্রিকার টেকনাফ সংবাদদাতা ও টেকনাফ সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিপুর জন্মদিন পালিত হয়েছে। সংবাদকর্মীর জন্মদিন পালনে হ্নীলাস্থ সাংবাদিকদের অস্থায়ী কার্য্যলয়ে কেক কাটা,চা-চক্র এবং আলোচনা সভা অনুষ্টিত হয়। বর্ণাঢ্য আয়োজনে পালিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রঙ্গিখালী খাদিজাতুল কোবরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসার সুপার ফখরুল ইসলাম ফারুকী। টেকনাফ সাংবাদিক সমিতির উপদেষ্টা মমতাজুল ইসলাম মনু,মুহাম্মদ তাহের নঈম,জিয়াউর রহমান জিয়া,টেসাসের সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিন,সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিপু,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসাইন,সাংস্কৃতিক সম্পাদক এটিএন ফায়সাল,সদস্য ফরিদুল আলম প্রমুখ। এতে উন্নয়নকর্মী এইচ এন আমান,সার্ভেয়ার মো: সেলিমুদ্দিন উপস্থিত ছিলেন। জন্মদিনে সহকর্মীদের ভালবাসায় সিক্ত জসিম উদ্দিন টিপু হিতাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট সকলের দোয়া কামনা করেন। সেই সাথে সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
