হুমায়ূন রশিদ : উপজেলার অন্যতম বৃহৎদ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল(ডিগ্রী)মাদ্রাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এনেছে অভিভাবকেরা।
ভূক্তভোগী কয়েকজন অভিভাবক জানান,সম্প্রতিককালে প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ-মাদ্রাসায় ভর্তির জন্য প্রশংসাপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে গেলে মাদ্রাসার অধ্যক্ষ এবং অফিস সহকারীর যোগ-সাজশে প্রতিজন হতে বিনা রশিদে ৩হাজার টাকা করে আদায় করে। সরকারী কোন বিধি-নিষেধ ছাড়া এই ধরনের অনৈতিক টাকা আদায় দূর্নীতির শামিল। ধর্মীয় এসব শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনিয়ম-দূর্নীতি বন্ধ করার জন্য ভূক্তভোগী অভিভাবকেরা উপজেলা নির্বাহী অফিসার,মাধ্যমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
উক্ত বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ কামাল হোছাইনের নিকট জানতে চাইলে বলেন,আমি জুন হতে প্রতিষ্ঠানিক কাজে ঢাকায় অবস্থান করছি। অভিভাবকদের এই ধরনের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।
