কক্সবাজার ডিসি কলেজের নবীন বরণ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার ডিসি কলেজে নবীন বরণের মধ্যদিয়ে পাঠদান শুরু হয়েছে। সোমবার (১জুলাই) একটি বনার্ঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই ও আনুসাঙ্গীক সরাণ্জামাদিও বিতরণ করা হয়। এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেছেন, ‘কক্সবাজার ডিসি কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ গঠনে ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে দেশের জন্য একটি আদর্শ কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হবে। কারণ, ডিসি কলেজ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে সামনে রেখে আগামীর পথচলার অনুপ্রেরণা যোগাবে শিক্ষার্থীদের’।

ডিসি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জেলা প্রশাসক আরও বলেন, ‘একজন ভাল শিক্ষার্থীর জন্য শুধুমাত্র জিপিএ-৫ পাওয়া তার লক্ষ্য ও উপাদান হতে পারেনা। একজন পরিপূর্ণ মানুষ হতে হলে নিঃসন্দেহে আরো কিছু মৌলিক অনুসঙ্গ থাকতে হয়। যেমন-দেশকে ভালবাসতে হবে, গুনীজনকে কদর করতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, সভ্যতা ও সংস্কৃতিকে লালান করতে হবে’।

সোমবার (১জুলাই) সকালে কলেজের অস্থায়ী ক্যাম্পাস কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেন। ডিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেট মো: শাজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার সিভিল সোটাইটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, সিআইপি সালাহ উদ্দিন আহমেদ, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল ও পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ সহ অনেকে।

এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেট মো: শাজাহান আলি বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের আত্মপ্রত্যয় ও তরুণ শিক্ষকদের মনোবল নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই কলেজের মূল ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক সরাঞ্জাম ও গুনগত মানসম্মত সুযোগ সুবিধা নিশ্চিত করে নির্মাণ করা হচ্ছে। তাই এই কক্সবাজার ডিসি কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। তাই প্রত্যেক শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হয়ে বের হবে বলে আশা করছি’।

নবীন বরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ভর্তিকৃত ছাত্র-ছাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। ছাত্র-ছাত্রীদরে মাঝে সকল বিষয়ের বই বিনামূল্যে বিতরণ করা হয় এবং প্রত্যকে ছাত্র-ছাত্রীকে কক্সবাজার ডিসি কলজেরে পক্ষ থেকে কলেজের নির্ধারিত ড্রেস ও ব্যাগ প্রদানের ব্যবস্থা করা হয়।