হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা ইয়াবার চালান অনুপ্রবেশকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।
বিজিবি সুত্র জানায়, ২৭জুন বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ওমর খাল পয়েন্টে গমন করে। মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি দেখামাত্র অন্ধকার কেওড়া বাগানে পালিয়ে যায়। বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ১লাখ পিস ইয়াবার চালান উদ্ধার করে। যার বাজার মূল্য ৩কোটি টাকা। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
