টেকনাফ টুডে ডটকম : টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা কিশোরসহ দুই জন নিহত হয়েছে। শনিবার দিনগত (২৩ জুন) রাত দেড়টার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক (১৯) ও টেকনাফ নাইট্যংপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে মো: রুবেল (২৩)।
এঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
আহত পুলিশ সদস্যরা হচ্ছে টেকনাফ থানার উপ পরিদর্শক নুরুল ইসলাম, কনস্টেবল মহিউদ্দিন ও শামীম রেজা।
টেকনাফ থানার ভারপ্রাপ্তে কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, ৪৯ জন রোহিঙ্গা পাচার মামলার পলাতক অাসামি ১) মোঃ রুবেল পিং মৃত রশিদ আহাম্মদ
সাং নাইটং পাড়া টেকনাফ ২) ওমর ফারুক পিং হাবিবুল্লা
সাং কুতুপালং রোহিঙ্গাক্যামপ । থানা উখিয়া দেরকে গ্রেফতার করার জন্য টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউপিস্থ কাটাবুনিয়া সাকিনের কাটাবুনিয়া নৌকা ঘাটে পৌঁছেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ রুবেল এবং ওমর ফারুক সহ তাহাদের সহযোগী মানব পাচার কারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে এতে ঘটনাস্থলে তারা নিহত হয়।
