হুমায়ূন রশিদ : টেকনাফে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সংস্থার উদ্যোগে ও আইওএমের সহায়তায় ক্ষতিগ্রস্থ অভিবাসী এবং পাল্টা পাচারে সহায়তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
১৫জুন সকাল ১১টায় টেকনাফ উপজেলা কৃষি অফিস হলরোমে স্থানীয় সুশীল সমাজ,ধর্মীয় নেতা ও আর্ন্তজাতিক প্রতিপক্ষ সম্প্রদায়ের সমন্বয়ে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর হানিফ মাহমুদ। এতে মানব পাচার সনাক্তকরণ,রেফারাল পথ এবং সরাসরী সহায়তাসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় সরকারী সংস্থা ও বিভিন্ন এনজিও সংস্থা, মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থার লোকজনসহ টেকনাফে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বিবিধ আলোচনার এক পর্যায়ে মানব পাচারের জন্য ঝুঁকিপূর্ণ কক্সবাজার জেলায় মানব পাচারের ধরণ ও কলাকৌশল নিয়ে আলোচনার পর মানব পাচারে জড়িতদের শাস্তি নিশ্চিত করার জন্য একটি বিশেষ আদালত প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করা হয়।
