টেকনাফে মানব পাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে মানব পাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

জাতীয় মহিলা আইনজীবি সমিতির উদ্যোগে আইওএম এর সহযোগীতায় ১৩ই জুন বৃহস্পতিবার সকালে সাবরাং ইউনিয়নের আলির ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য খাদিজা বেগম, সাবেক ইউপি সদস্য শামসুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীগন, সাংবাদিক ও ধর্মীয় নেতাদের অংশগ্রহনে উক্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন প্রকল্পের সমন্বয়কারী হানিফ মাহমুদ ও প্রোগাম অফিসার আহসান হাবিব।
IMG 9132 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর