প্রেস বিজ্ঞপ্তি : ‘হোয়াইক্যং স্টুডেন্ট পার্লামেন্ট’ নামের একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে। ৮ জুন বিকেল ৩ টায় হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঝাঁক ছাত্র উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্সে পড়ুয়াদের নিয়ে পার্লামেন্টের আত্নপ্রকাশ হয়।
ওই স্টুডেন্ট পার্লামেন্ট’র ব্যাচ প্রতিনধি নির্ধারণ করার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সালাউদ্দিন কাদের জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবাদ ও সমাজকর্মী নুরতাজুল মোস্তফা শাহীন শাহ। বেসকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নাছির আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরিক্ষার্থী সানাউল্লাহ মোঃ কাউছার ও ইদ্রিস খান মুরাদ, এনজিওকর্মী সাইফুল ইসলাম, হাশেমুর রেজা, সরকারি চাকুরিজীবী সুজয় মল্লিক, এনজিওকর্মী সাইফুল ইসলাম। উক্ত সভায় এক ঝাঁক মেধাবী ছাত্রদের সমন্বয়ে স্টুডেন্ট পার্লামেন্টের ভূয়সী প্রশসংসা করেন বক্তরা। পাশাপাশি উদ্যোক্তদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সকল অতিথি ও সদস্যদের মতামতের ভিত্তিতে আগামি ঈদুল আযহা পর্যন্ত ব্যাচের উপর ভিত্তি করে প্রতিনিধি নির্বাচিত হয়। প্রতিনিধিরা হলেন, মোঃ সাইদুর রহমান ও মোঃ আবছার উদ্দিন (২০১৫), মোঃ ফেরদৌস ও আব্দুর রহমান (২০১৬), মাহমুদুল হাসান নয়ন ও হৃদয় কর্মকার (২০১৭), আব্দুল মান্নান ও সাইফুল ইসলাম (২০১৮), তানসিরুল হক ও জয় চৌধুরী (২০১৯)
