ঈদে মানসিক রোগীদের মাঝে নতুন কাপড় বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
মানসিক রোগীদের তহবিল (মারোত) এর উদ্যোগে টেকনাফে ভাসমান পাগলদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক উদ্ভোদনী সভা স্থানীয় হাকিম আলী মার্কেটে সংগঠন র সহ-সভাপতি বাবু ঝুন্টু বড়ুয়া র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠন এর প্রধান পৃষ্ঠপোষক ডাঃ টিটু চন্দ্র শীল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি র টেকনাফ উপজেলা শাখা র সভাপতি পল্লী চিকিৎসক জয় শংকর নাথ, পিএমএ উপদেষ্টা মোশাররফ হোসেন, নাফ মোবাইল এর স্বত্বাধিকারী আবু তৈয়ব, পল্লী চিকিৎসক অভিজিৎ মজুমদার, ফয়সাল মেডিকেল হল এর স্বত্বাধিকারী রুহুল কাদের কুতুবী। সংঘটন এর উপদেষ্টা সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর সেক্রেটারি রাজু পাল, বস্ত্র-সম্পাদক এমাদুল করিম রনি, অর্থ-সম্পাদক আজিম উদ্দিন, চিকিৎসা বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক কৃষ্ণ চন্দ্র নাথ,রবিন পাল, মৌলভী হারুনর রশীদ, মুহাম্মদ আবদুল আজিজ প্রমুখ। সভাশেষে টেকনাফে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় শতাধিক মানসিক রোগীদের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়। এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ভাসমান মানসিক রোগীদের মধ্যে নতুন কাপড় বিতরণ কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মারোত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সুফিয়ান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল।