বার্তা পরিবেশক : হ্নীলায় মসজিদ ভিত্তিক মাদক বিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা এখনো যারা মাদক বিক্রি, বহন ও সেবনে জড়িত রয়েছে তাদের আপনজনের কারো বুক খালি হোক তা কেউ কামনা করেনা। সুতরাং এখনো সময় আছে আপনারা এসব মানবতা ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড থেকে সরে এসে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন-যাপনে অভ্যস্থ হোন। অন্যথায় স্বজন হারিয়ে নিমর্ম মৃত্যুর করুণ পরিণতির দায় কেউ বহন করবেনা বলে সর্তক করে দেওয়া হয়।
২৪মে বাদে জুমা হ্নীলা ৫নং ওয়ার্ড পশ্চিম সিকদার পাড়া মসজিদে ফায়জুন নবীন হতে ইউপি মেম্বার জামাল উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী এক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদে এসে শেষ হয়। এরপর মাদক বিরোধী এক পথসভা হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হ্নীলা ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিন, হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি নজরুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমদ, সমাজসেবা অধিদপ্তরের হ্নীলা-হোয়াইক্যংয়ের মাঠকর্মী মুফিজুর রহমান, মসজিদের ঈমাম মৌলানা আবছার উদ্দিন, হ্নীলা ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইউছুপ, সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা এলাকায় এখনো বিদ্যমান মাদক কারবারী, বহনকারী ও সেবীদের স্বাভাবিক জীবনে ফেরার আহবান জানিয়ে উপরোক্ত কথা বলেন।
