রোহিঙ্গাদের মত স্থানীয়রাও সমপরিমাণ সহায়তা পাবে : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

কায়সার হামিদ মানিক : আশ্রিত রোহিঙ্গারা যে পরিমাণ সহায়তা পায় ঠিক সমপরিমাণ সহায়তা পাবে স্থানীয়রা । ২৩ মে (বৃহস্পতিবার) দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দূর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা: মোহাম্মদ এনামুর রহমান। এসময় তিনি আরো বলেন আর্ন্তজাতিক সংস্থার দেয়া ৫২ শর্তের কারণে রোহিঙ্গাদের ভাসানচরে স্থান্তর করা যাচ্ছেনা। তবে সরকার সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর রামু দশ পদাতিক ডিভিশিনের ব্যবস্থাপনায় আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে মিয়ানমারে বলপ্রয়োগে বাস্তুুচত রোহিঙ্গা নাগরিকদের যে কোনো দূর্যোগ মোকাবেলার লক্ষে অনুষ্ঠিত মহড়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান ও দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ্ কামাল। রামু সেনা নিবাসের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ মাইনুল্লাহ চৌধুরী সহ সামরিক ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, আরআরআরসি কার্যালয়, পুলিশ, র‌্যাব, দমকল বাহিনী, রেডক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থার ১৪ শ’ উদ্ধার কর্মী অংশ নেয়। এসময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, জাতির যেকোন দূর্যোগে সেনা বাহিনী আত্মনিয়োগ করতে প্রস্তুত আছে।