টেকনাফে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ খুচরা মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নুরুল করিম রাসেল :
টেকনাফে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা সহ খুচরা মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব।

ধৃতরা হচ্ছে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার আব্দুস সালামের ছেলে মো. রফিক (৪৩) ও তার স্ত্রী সোনা মেহের(৩২)।

বুধবার সকাল ১০টার দিকে র‌্যাব টেকনাফ ক্যাম্পের অধিনায়ক লে. মির্জা শাহেদ মাহতাব এর নেতৃত্বে সদস্যরা অভিযান চালিয়ে আটক করেন। এসময় ৩৮৫ পিছ ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১,৩৯০০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব টেকনাফ ক্যাম্পের অধিনায়ক জানান, ধৃত রফিক ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ এলাকায় খুচরা মাদক বিক্রি করে আসছিল এমন সংবাদ আসে র‌্যাবের কাছে। সে অনুযায়ী তাদেরকে হাতেনাতে গ্রেফতার করতে কাজ শুরু করে র‌্যাব। একপর্যায়ে বুধবার সকালে তাদেরকে আটক করা সম্ভব হয়।
60260201 695938797491219 6939163606839721984 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হবে জানিয়েছেন তিনি।