কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের কলাতলী লাইটহাউজ পাড়ায় পারিবারিক কলহের জেরে অগ্নিসংযোগের ঘটনায় ভগ্নিপতি ও শ্যালিকা (শিশু) নিহত হয়েছে।
শনিবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার মোহাম্মদ আতিক(৪০) ও তার শ্যালিকা সাদিয়া(৭)।
কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মকর্তা (এসও) মোহাম্মদ ইদ্রিস জানান, পারিবারিক কলহের জেরে শত্রতামূলক অগ্নিসংযোগের কারনে ২ জন মারা গেছে। এসময় একটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়। উদ্ধার অভিযান চালাতে গিয়ে তাদের ১ কর্মীও আহত হন।
