হেলাল উদ্দিন, টেকনাফ : সদ্য প্রকাশিত এস.এস.সি পরীক্ষার ফলাফলে ৫টি জিপিএ-৫ পেয়ে টেকনাফ উপজেলার শীর্ষ অবস্থান ধরে রেখেছে হ্নীলা উচ্চ বিদ্যালয়। ২০১৯ সালে অনুষ্ঠিত এস.এস.সি পরিক্ষায় হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে ২শ’ ৫১জন পরীক্ষায় অংশ গ্রহন করে ২শ’১৫ জন পাশ করেছে ও ৩৬ জন ফেল করেছে। তৎমধ্যে ৫টি এপ্লাস ও ২৫টি এ রয়েছে। যার পাশের হার ৮৫.৬৬%। স্কুল পরিচালনা কমিটির সভাপতি তরুণ রাজনীতিবিদ মাহবুব মোরশেদ জানান, অভূতপূর্ব এ সাফল্যের ধারাবাহিকতা রক্ষাই হবে সবচেয়ে বড় সফলতা। এজন্য প্রয়োজন অভিভাবক শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সকলের সহযোগিতা কামনা করছি। এ বছর ৫টি এপ্লাসসহ অভাবনীয় এ পাশ পেয়ে চট্টগ্রাম বোর্ডের অধীনে টেকনাফ উপজেলার শীর্ষ স্থানে স্থান করে নিয়েছে হ্নীলা হাইস্কুল। এ স্কুল উপজেলার অন্যতম সেরা ফলাফলের গৌরভ অর্জন করায় স্কুলের আঙ্গিনা জুড়ে আনন্দের জোয়ার বইছে। অবিস্মরণীয় সফলতায় মুগ্ধ ছাত্র-ছাত্রী-শিক্ষক-অভিভাবকমন্ডলী।
