টেকনাফের রাহী এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি : আজ সোমবার ৬ মে ২০১৯ প্রকাশিত এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে চ্ট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফারদিন আহমদ রাহী। এর আগে সে টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে পিইসি ও জেএসসিতে এ প্লাসসহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এছাড়াও রাহী ৭ম শ্রেণীতে হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন বৃত্তি লাভ করে।

তার এমন সফলতার পেছনে স্কুলের শিক্ষকদের অবদানের কথা বলেছে সে। ফারদিনের ধারাবাহিক সফলতায় খুশি তার বাবা সৌদি প্রবাসী এবং টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার বাসিন্দা হাজ্বী বশির আহমদ ও মাতা ফরিদা আক্তার বেবী।

সে বাবা মা’র প্রথম পুত্র সন্তান। ফারদিন প্রবাল নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মমতাজুল ইসলাম মনু, শিক্ষক সিরাজুল ইসলাম মাংগো ও একাত্তর টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টুর ভাগিনা। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়। ফারদিন তার লক্ষে পৌঁছাতে সকলের দোয়া প্রার্থী।