টেকনাফে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে র‌্যালী সমাবেশ অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : টেকনাফে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে র‌্যালী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে সারা দেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে উক্ত র‌্যালী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি আবদুর রহমান আরেফীর নেতৃত্বে হ্নীলা বাস ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত র‌্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি,বিশিষ্ট আলেমেদ্বীন মাও. মুফতি ওমর ফারুক, বিশিষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা মাও.আব্দুল খালেক নিজামী। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার অর্থ সম্পাদক, মাও জসিম উদ্দীন, হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি, আফছার কামাল ,প্রচার সম্পাদক মিনহাজুল আলম প্রমুখ। উপজেলা ইশা, ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক রবিউল হাছানের পরিচালনায় র‌্যালী শেষে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। ৩মে বিকালে ৫টায় হ্নীলা উত্তর জামে মসজিদ হতে র‌্যালীটি বের হয়ে হ্নীলা ষ্টেশনের প্রদান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে চৌরাস্থা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যামে শেষ হয়। সভায় বক্তারা বলেন মাহে রমজান হচ্ছে রহমত, বরকতের মাস। এই মাস আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহের। এই মাসের পবিত্র রক্ষা করা সকলের ঈমানী, আমলী ও নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য ক্রয়ক্ষমতার ভিতর রাখতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উদাত্ত আহবান জানান এবং দিনের বেলায়, হোটেল রেস্তোঁরা বন্ধ রাখার জন্য ব্যবসায়ী ভাইদের অনূরোধ করেন।