জাদিমোরা সীমান্তে নৌকা ডুবি শীর্ষক সংবাদে আব্দুল গফুরের তীব্র প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : গত ৩ মে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ৪ মে বিভিন্ন স্থানীয় এবং জাতীয় দৈনিকে প্রকাশিত “টেকনাফের জাদিমোরা সীমান্তে নৌকা ডুবি ; নিখোঁজ-৪” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা ভিলেজ পলিটিক্স ও ঈর্ষান্বিত মহল দ্বারা প্রশাসনিকভাবে হয়রানির ষড়যন্ত্র।

আমি দীর্ঘ ১৫ বছর পর সৌদিয়া হতে প্রবাস জীবন শেষে গত বছর দেশে ফিরে আসি। জাদিমোরা ষ্টেশনে একটি সিমেন্টের দোকান দিয়ে কোন অপরাধে না জড়িয়ে সংসার চালিয়ে আসছি। এরই মধ্যে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে আমি এক প্রার্থীর পক্ষে কাজ করেছি। তা নিয়েই শত্রæমহল অপর অপরাধীদের সাথে আমাকে সীমান্ত অপরাধে জড়িয়ে হয়রানির চক্রান্ত করছে।

প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে আমি বাড়িতে ঘুমিয়ে ছিলাম। পরদিন উক্ত বিষয় নিয়ে সাংবাদিকেরা বিকালে ঘটনাস্থলে গেলে জনসাধারণ থেকে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবিতে ৪জন নিখোঁজ ও ৩জন ফিরে আসার বিষয়ে জানতে পারি। রাতেই বিভিন্ন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম দেখতে পায়। পরের দিন বিভিন্ন পত্রিকায়ও আমার নাম দেখতে পায়। আমি কোন ধরনের অপরাধে জড়িত নয়। যা এলাকায় তদন্ত করে দেখতে পারেন। এটি একটি বিশেষ মহলের গভীর ষড়যন্ত্রের অংশ। প্রকৃত ঘটনা তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহবান জানিয়ে আমি বানোয়াট, ষড়যন্ত্রমুলক, মিথ্যা সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে সীমান্ত রক্ষী এবং আইন-শৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
আব্দুল গফুর
পিতা : সোলতান আহমদ প্রকাশ নাগু
দক্ষিণ জাদিমোরা, হ্নীলা, টেকনাফ।